নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) মিরসরাই উপজেলা শাখার উদ্যোগে আসন্ন ঈদকে সামনে রেখে সড়কের শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশের সাথে সমন্বয় করে বারইয়ারহাট পৌরসভায় কার্যক্রম পরিচালনা করা হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলার সদস্য সচিব শাহাদাৎ হোসেন ধ্রুব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান , সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ শামীম, যুগ্ম আহ্বায়ক আরিফিন নাজমুল, সিনিয়র যুগ্ম সদস্য সচিব সাহারিয়া নাদিম এবং নিরাপদ সড়ক আন্দোলন মিরসরাই শাখার অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়াও বারইয়ারহাট পৌরসভার আহ্বায়ক হাজী ইউছুপ মানিকের নেতৃত্বে একটি টিম, করেরহাট ইউনিয়নের নেতৃবৃন্দ এবং পৌর বাজার ব্যবসায়ী উন্নয়ন কমিটির সদস্যবৃন্দ।
এসময় সড়কের বিশৃঙ্খলা রোধে গাড়িচালকদের সচেতন করা হয় এবং যত্রতত্র গাড়ি পার্কিং থেকে বিরত থাকতে সচেতনতা বৃদ্ধি করা হয়।
নিরাপদ সড়ক আন্দোলন মিরসরাই উপজেলা শাখার সদস্য সচিব শাহাদাৎ হোসেন ধ্রব বলেন, আমার রবিবার সকালে উপজেলার বারইয়ারহাট পৌরসভার পূর্ব ও পশ্চিম পাশে ট্রাফিক পুলিশের সহায়তা কার্যক্রম পরিচালনা করেছি। এসময় সড়কের উপরে বসা বিভিন্ন ফুটপাত দখলমুক্ত করা ও ব্যবসায়ীদের সচেতন করতে মাইকিং করা হয়েছে। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।