মিরসরাইয়ের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন নবদিগন্ত মিরসরাই সমাজসেবা সংগঠনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) শাহ মুরাদ (রহ.) হাফেজিয়া মাদরাসা ও এতিমখানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলীফ হাসান মেহেরাজ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, রমজান আমাদের মানবিকতা ও সহমর্মিতার শিক্ষা দেয়। নবদিগন্ত মিরসরাই সবসময় অসহায় মানুষের পাশে থাকতে কাজ করে যাবে।
ইফতার মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক জসিম উদ্দীন, হোসাইন সবুজ, মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, সাংবাদিক আবু সাঈদ ভূঁইয়া, গোলাম মর্তুজা, মাকসুদুল আলম শাহীন, সরফুদ্দীন, মইনুল হোসেন টিপু, এনামুল হক সোহাগ, নিজাম উদ্দীন, জাহেদ হোসেন, ইঞ্জিনিয়ার তপু, সরোয়ার, জুবায়ের আলম চৌধুরী প্রমুখ।
এছাড়াও নবদিগন্ত মিরসরাইয়ের উপদেষ্টা মো. রহিম উদ্দীন, সদস্য আকিব, আসিক ও আরাফ, নুর মো. জাকারিয়া, মো. মইন উদ্দীন উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।