মিরসরাইয়ে অসহায় জেলে পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর উপহার

top Banner

 

নিজস্ব প্রতিনিধি

মিরসরাই উপজেলায় অসহায় জেলেদের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) উপজেলার ১৩ নং মায়ানী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের জলদাস পাড়ায় এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নুরুল কবির।

এসময় প্রধান অতিথি এডভোকেট সাইফুর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি কল্যানমুখী রাষ্ট্র পরিচালানার জন্য কাজ করে যাচ্ছে। জামায়াত সকল ধর্ম, বর্ণের মানুষের জন্য নিবেদিত। আগের সরকারের আমলে জলদাশ ভাইয়ের অবহেলিত ছিল। কোন সরকার তাদের জন্য কাজ করেনি। তাই আগামী সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে সকলের জন্য কাজ করার সুযোগ প্রদানে মিরসরাইবাসীকে আহবান জানাচ্ছি।

আরো খবর