জোরারগঞ্জ থানায় শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত

top Banner

 

নিজস্ব প্রতিনিধি

মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা আর্দশ শিক্ষক ফেডারেশন কতৃর্ক শিক্ষক সমাজকে ঐক্যবদ্ধ করে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর)
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আর্দশ শিক্ষক ফেডারেশন এর সভাপতি অধ্যক্ষ মো. নুরের নবী, জোরারগঞ্জ থানা জামায়াতে ইসলামী সেক্রেটারী মাঈন উদ্দিন, উত্তর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী ফজলুল করিম, জোরারগঞ্জ থানা আর্দশ শিক্ষক ফেডারেশন সভাপতি মাওলানা আরিফ হোসেনসহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।

 

আরো খবর