ভিলেজ ইলেক্ট্রিশিয়ান কেন্দ্রীয় কমিটি গঠন

top Banner

চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর আওতাধীন কমরর্ত ইলেক্ট্রিশিয়ানদের নিয়ে ‘ভিলেজ ইলেক্ট্রিশিয়ান কেন্দ্রীয় কমিটি’ গঠন করা হয়েছে।সম্প্রতি মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে এই কমিটি গঠন করা হয়।

এতে মিরসরাইয়ের বারইয়ারহাট এলাকার ইলেক্টিশিয়ান মোঃ সামছু উদ্দিন মিয়াজিকে সভাপতি ও সীতাকুন্ডের মোহাম্মদ হান্নানকে সাধারণ সম্পাদক নির্র্বাচিত করা হয়। কমিটির অন্য সদস্যরা হলোঃ সহ-সভাপতি হাটজারীর মোহাম্মদ মুছা, সীতাকুন্ডের উত্তম কুমার নাথ, যুগ্ম সাধারণ সম্পাদক মিরসরাইয়ের মুনছুর আহাম্মেদ বাহার, সহ-সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন মুন্না, সাংগঠনিক সম্পাদক মিরসরাইয়ের মোঃ কামরুল হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক হাটজারীর বিমল মজুমদার, অর্থ সম্পাদক বারইয়ারহাটের নুরুল আবছার, সহ-অর্থ সম্পাদক হাটজারীর বিধান কান্তি বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক সীতাকুন্ডের মোঃ আক্তার হোসেন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক বারইয়ারহাটের মোঃ হারুনুর রশিদ, শ্রম বিষয়ক সম্পাদক বারইয়ারহাটের মোঃ আজমুল হক ভূইয়া, সহ- শ্রম বিষয়ক সম্পাদক মিরসরাইয়ের মোঃ শায়েস্তা খান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মিরসরাইয়ের মেজবাহ উদ্দিন, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বারইয়ারহাটের মোঃ সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক মিরসরাইয়ের বিদ্যুৎ বরণ নাথ, সিনিয়র সদস্য মিরসরাইয়ের শ্যামল কান্তি দাশ, সদস্য সীতাকুন্ডের মোঃ ইউসুফ, হাটজারীর মোঃ কামাল উদ্দিন, সীতাকুন্ডের মোঃ সলিম উল্যাহ।

এবিষয়ে ‘ভিলেজ ইলেক্ট্রিশিয়ান কেন্দ্রীয় কমিটি’র সভাপতি মোঃ সামছু উদ্দিন মিয়াজি বলেন, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ-৩ এর আওতাধীন বিভিন্ন উপজেলায় সরকার অনুমোদিত ইলেক্ট্রিশিয়ানদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি সরকারকে বিদ্যুৎ খাতে অতীতের মতো সহযোগীতার পাশাপাশি গ্রাহক সেবায় অবদান রাখবে বলে আমি মনে করি।

 

আরো খবর