মিরসরাইয়ে এমপি নুরুল আমিনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

top Banner

নিজস্ব প্রতিনিধি
চট্টগ্রাম-১ মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন এমপির সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) জুমার নামাজ শেষে মিরসরাই মডেল মসজিদে উপজেলা বিএনপির উদ্যোগে কর্মসূচি পালন করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সিনিয়র যুগ্ম আহবায়ক সালাউদ্দিন সেলিম, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, যুগ্ম আহবায়ক জসীম উদ্দিন, রফিকুজ্জামান চেয়ারম্যান, মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক মোহাম্মদ মহিউদ্দিন, সাবেক সদস্য সচিব জাহিদ হুসাইন, মায়ানী ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক নুর হোসেন মিয়া, মিরসরাই উপজেলা তাতীদলের সাধারণ সম্পাদক নুরের ছাপা ডিপটি, সদর ইউনিয়ন বিএনপি নেতা রবিউল হোসেন রবি, সাহেরখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সালাউদ্দিন আরিফ, মিরসরাই পৌরসভা ছাত্রদলের আহবায়ক হোসাইন মোহাম্মদ মাসুম বিএনপি যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

সম্প্রতি মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন এমপি’র ঢাকা পুপলার হাসপাতালে ছোট্ট একটি চোখের অপারেশন করা হয়। বর্তমানে তিনি ঢাকার বাসায় অবস্থান করছেন।

 

আরো খবর