মিরসরাইয়ের ধুমে বিএনপির সদস্য ফরম নবায়ন কর্মসূচির উদ্বোধন ও লিফলেট বিতরণ

top Banner

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিরসরাইয়ে সদস্য ফরম নবায়ন কার্যক্রমের উদ্বোধন হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ধুম ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ফখরুল ইসলাম।

 

ওইদিন মিরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আজিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও ধুম ইউনিয়নের সাবেক ছাত্রনেতা আমিনুল হক সাদ্দামের সঞ্চালনায় বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আবছার চেয়ারম্যান, উত্তরজেলা ওলামাদলের সভাপতি মাওলানা জমির উদ্দিন,বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক সভাপতি মাঈন উদ্দিন লিটন। এসময় উপজেলা ছাত্রদলের আহবায়ক সরোয়ার হোসেন রুবেল,যুবদল নেতা শেখ তারিফুল ইসলাম তারেকসহ ধুম ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ফখরুল ইসলাম তার বক্তব্যে বলেন, শহীদ জিয়া এমন দল সৃষ্টি করেছে জাতীয়তাবাদী চেতনা থেকে এ দেশের মানুষকে বিচ্ছিন্ন করতে পারে নাই। মানুষের মতামতের ভিত্তিতে আগামীর নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণের পূর্ণ সমথর্ন নিয়েই বিএনপি ক্ষমতায় যাবে। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিএনপি।

মিরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আজিজুর রহমান চৌধুরী বলেন, বিএপির নতুন সদস্য নবায়নে আওয়ামী ফ্যাসিসটদের কোন দোসররা যেন কোনভাবে অনুপ্রবেশ করতে না পারে, সে বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। সন্ত্রাস, চাঁদাবাজি যারা করছে তাদের রুখে দিতে হবে৷

পরবর্তীতে ধুম ইউনিয়নের বাংলাবাজার, গোলোকেরহাট,শান্তিরহাট ও শুক্রবারইয়ারহাট বাজারের বিভিন্ন সড়কে এবং মার্কেটে বিএনপির ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়৷

 

আরো খবর