মঘাদিয়া হিফজুল কোরআন মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল মঙ্গলবার

top Banner

চট্টগ্রামের মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের সারেং পাড়া এলাকায় অবস্থিত মঘাদিয়া হিফজুল কোরআন মাদ্রাসার দিনব্যাপী বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল আগামী মঙ্গলবার (১৩ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ মাহফিলের কার্যক্রম শুরু হবে দুপুর ২টা থেকে। মাহফিলে দেশবরেণ্য ইসলামি চিন্তাবিদ ও ওলামায়ে কেরামগণ উপস্থিত থেকে কোরআন ও সুন্নাহভিত্তিক তাৎপর্যপূর্ণ বয়ান পেশ করবেন।

অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামি বক্তা হযরত মাওলানা ক্বারী আব্দুল্লাহ আল-আমিন (ঢাকা)। প্রধান ওয়ায়েজ হিসেবে বয়ান রাখবেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা ইয়াহইয়া তাকী। এছাড়াও বিশেষ ওয়ায়েজ হিসেবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা এহসানুল হক নিজামী সাহেব এবং আলহাজ মাওলানা ছানাউল্লাহ।

মাহফিলে সভাপতিত্ব করবেন মাদ্রাসার পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মো. নুরুন্নবী।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, মাহফিলে ধর্মীয় আলোচনা ছাড়াও বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সর্বস্তরের মুসল্লি ও ধর্মপ্রাণ জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণ কামনা করা হয়েছে।

আরো খবর