বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনু্ষ্ঠিত হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বারইয়ারহাট পৌরসভা ও হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান।
বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজীর সভাপতিত্বে ও সদস্য সচিব নিজাম উদ্দিন কমিশনারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সাবেক যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম, সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহবায়ক মাঈন উদ্দিন লিটন, চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জমির উদ্দিন,পৌর বিএনপির সদস্য সচিব জসীম উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জসীম উদ্দিন ভেন্ডার, নজরুল ইসলাম লিটন, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সোহাগ, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক কামরান সরোয়ার্দী, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম ভূঁইয়া, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল, যুগ্ম সম্পাদক মিনহাজ উদ্দিন টিটু, বারইয়ারহাট পৌরসভা যুবদলের আহবায়ক নুরুল আবছার, সদস্য সচিব ফয়েজ উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের আহবায়ক ইমরান হোসেন, সদস্য সচিব মোহন দে সহ বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি নুরুল আমিন চেয়ারম্যান বলেন, খালেদা জিয়া শুধুমাত্র দেশনেত্রী নয়, উনার মৃত্যুর পর বুঝা গেছে উনি বিশ্বনেত্রী। প্রিয় নেত্রীর মৃত্যুতে পুরো বিশ্ব শোকাহত হয়েছে। একজন আদর্শিক নেত্রী হারিয়ে দেশে যে শুন্যতা তৈরি হয়ে তা কখনো পূরণ হবার নয়। তাঁর আদর্শকে বুকে ধারণ করে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।