আলহাজ্ব আব্দুল হক নিজামী’র উদ্যোগে বার্ষিক দ্বীনি মাহফিল বৃহস্পতিবার

top Banner

চট্টগ্রামের মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের খোরমাওয়ালা এলাকায় আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে আলহাজ্ব আব্দুল হক নিজামী’র উদ্যোগে ৪০ তম বার্ষিক দ্বীনি মাহফিল। আলহাজ্ব আবদুল হক নিজামী সাহেবের বাড়ির প্রাঙ্গণে বিকাল ৩ টা থেকে এ মাহফিল অনুষ্ঠিত হবে।

মাহফিলে প্রধান ওয়ায়েজ হিসেবে বয়ান করবেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসেরীন এর সহকারী সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলওয়ার (সিলেট)। প্রধান আলোচক থাকবেন আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মাওলানা ড. মুহাম্মদ আবুল কালাম। বিশেষ আলোচনায় অংশ নেবেন আবুতোরাব কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা এমদাদুল হক নিজামী, খোরমাওয়ালা জামে মসজিদের খতিব মাওলানা এইচ.এম. ফারুক হুছাইন নিজামী ও মুহুরী বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা ইসমাইল হোসেন নিজামী।

মাহফিলে সভাপতিত্ব করবেন আবুতোরাব ফাজিল মাদ্রসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা শফিকুল ইসলাম নিজামী।

মাহফিলের আয়োজক আলহাজ্ব আবদুল হক নিজামী বলেন, “এটি আমাদের এলাকার চার দশকের একটি ঐতিহ্য। মানুষের নৈতিক ও দ্বীনি জ্ঞান উন্নতির লক্ষ্যে আমরা এই মাহফিল আয়োজন করে আসছি। সবার দোয়া ও সহযোগিতায় আয়োজনটি ধারাবাহিকভাবে বজায় থাকবে।”

আরো খবর