মিরসরাইয়ে ওয়াহেদপুর ইউনিয়ন ওলামা দলের ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত

সভাপতি মাওলানা ওমর ফারুক, সাধারণ সম্পাদক রেজাউল করিম

top Banner

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়ন শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। আজ শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে ছোট কমলদহ বাজারে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

সভায় মিরসরাই উপজেলা ওলামা দলের যুগ্ম সম্পাদক খায়ের উদ্দিন মাসুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা হাফেজ আরিফুল ইসলাম, প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ মুসা।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ইলিয়াস উদ্দিন মাসুদ, উপজেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন,সাংগঠনিক সম্পাদক মাওলানা সালাহউদ্দিন, সমাজ সেবা সম্পাদক মাওলানা তৈয়ব উল্লাহ,সদস্য হাফেজ সাইফুল ইসলাম।

সভা শেষে সর্বসম্মতিক্রমে হাফেজ মাওলানা ওমর ফারুককে সভাপতি, রেজাউল করিমকে সাধারণ সম্পাদক এবং উমর ফারুককে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়।

আরো খবর