নিজস্ব প্রতিনিধি
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ও মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরীর রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ জুন) বিকেলে উপজেলার ১১নং মঘাদিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিরসরাই উপজেলা যুবদল নেতা মো: দিনাস এর সভাপতিত্বে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন সফিউল্ল্যাহ পাড়া জামে মসজিদ এর খতিব মোঃ সরোয়ার নিজামী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দিদারুল আলম মেম্বার, মঘাদিয়া ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক মোঃ শায়েস্তা খান, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাউসার উদ্দিন বাবু, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মাঈন উদ্দিন টিপু, মঘাদিয়া ইউনিয়ন যুবদলের সদস্য জাহিদুল আলম, যুবদল নেতা কাজী সোলেমান, আজিম উদ্দিন, শামসু, রাসেল, আনোয়ার, রফিক, মঘাদিয়া ইউনিয়ন ছাত্রদল নেতা ইমন, রাকিব, আজম, নেছার, মাহমুদ, এরফান, ইমন, বাবু, রাফি সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
প্রসঙ্গত : বিএনপি নেতা শাহীদুল ইসলাম চৌধুরীর শারিরীক বিভিন্ন জটিলতা দেখা দেওয়ায় গত ১ সপ্তাহ ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।