নিজস্ব প্রতিনিধি
মিরসরাই উপজেলার মায়ানী ও মঘাদিয়া ইউনিয়ন এলাকায় খাল সংস্কার কাজ পরিদর্শন করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন চেয়ারম্যান।
এসময় স্থানীয় এলাকাবাসী বলেন, কিছুদিন পূর্বে বিএডিসির গোভনিয়া খাল খনন শুরু করে। কিন্তু আবুতোরাব বাজার এলাকায় খালের উপর গড়ে উঠা অবৈধ স্থাপনা রক্ষা করতে সংস্কার করা হয়নি। এতে সামান্য বৃষ্টি হলে পুরো আবুতোরাব বাজার ও বড়তাকিয়া-আবুতোরাব সড়ক পানিতে তলিয়ে যায়। বিভিন্ন খাল দখল করা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সংস্কারের দাবী জানান তারা।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সাবেক চেয়ারম্যান রফিকুজ্জামান, মিরসরাই উপজেলা যুবদলের আহবায়ক কামাল উদ্দিন, উপজেলা কৃষকদলের আহবায়ক আশরাফ উদ্দিন, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এম হেলাল উদ্দিন, মায়ানী ইউনিয়ন বিএনপি নেতা সোহাগ ভূঁইয়া প্রমুখ।
এর আগে আগে বৃহস্পতিবার (১৯ জুন) উপজেলা কৃষকদলের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে খাল খননের অনিয়মের অভিযোগ ও হাজার হাজার মানুষকে জলাবদ্ধতা থেকে নিরসনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন।
আরো খবর