মিরসরাইয়ের ওয়াহেদপুরে জামায়াতের কর্মী সম্মেলন

top Banner

 

নিজস্ব প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাইয়ের ১৫ নং ওয়াহেদপুর শাখার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ জুন) নিজামপুর কলেজ হলরুমে অনুষ্ঠিত সম্মলনে প্রধান অতিথি ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল ও জামায়াতে ইসলামী মনোনিত চট্টগ্রাম-১ মিরসরাই আসনে সংসদ সদস্য প্রার্থী এডভোকেট সাইফুর রহমান। ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. লোকমান হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা আমীর মাওলানা নুরুল কবির, সেক্রেটারি মাওলানা আনোয়ারুল্লাহ আল মামুন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবু বকর।

 

আরো খবর