বিএনপির নতুন মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে শাহীদুল ইসলাম চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ

top Banner

বিএনপির নতুন মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী।

আজ সোমবার (২৪ আগস্ট) অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে শাহীদুল ইসলাম চৌধুরী বিএনপির নতুন মহাসচিব রুহুল কবির রিজভীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তারা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং দলের সাংগঠনিক কার্যক্রম ও বিভিন্ন রাজনৈতিক বিষয়ে মতবিনিময় করেন।

সাক্ষাৎকালে মিরসরাই উপজেলা বিএনপির সাংগঠনিক পরিস্থিতি, স্থানীয় রাজনীতি এবং তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করার বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।

শাহীদুল ইসলাম চৌধুরী নতুন মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং দল তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সৌজন্য সাক্ষাৎকালে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও ঐক্য সুদৃঢ় করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

আরো খবর