বালুচড়ায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক ইসালে সাওয়াব মাহফিল বৃহস্পতিবার

top Banner

বালুচড়ায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক ইসালে সাওয়াব মাহফিল বৃহস্পতিবার

চলমান রিপোর্ট

চট্টগ্রামের বায়েজিদের লাল মাঠ সংলগ্ন কাঁঠাল বাগান এলাকায় বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ) অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈদে মিলাদুন্নবী (দঃ), ফাতেহায়ে ইয়াজদাহুম উদ্যাপন ও প্রকাশ ক্যান্টনমেন্টের বড় হুজুর হযরত মাওলানা শাহ সূফি মোহাম্মদ মকবুল হোসেন (রহ.) এর বার্ষিক ইসালে সাওয়াব মাহফিল। এ উপলক্ষে ছালাম আবাদ শরীফের পীর সাহেব কেবলার আগমনে আয়োজিত হতে যাচ্ছে ৭ম বার্ষিক ওয়াজ, জিকির ও দোয়া মাহফিল।

অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন পীরে কামেল, হযরতুলহাজ্ব মাওলানা শাহ সূফি আবু আহমদ মুহাম্মদ আইনুন্নায়ীম (ম.জি.আ.), সাজ্জাদানশীন পীর সাহেব, ছালাম আবাদ দরবার শরীফ, জামালপুর।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হযরতুলহাজ্ব আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিউর রহমান আল-ক্বাদেরী (ম.জি.আ.), সাবেক অধ্যক্ষ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদরাসা, চট্টগ্রাম।
এছাড়া সম্মানিত ওয়ায়েজিনে কেরামের মধ্যে থাকবেন—হযরতুলহাজ্ব আল্লামা আবু জাফর মোহাম্মদ হেলাল উদ্দিন (ম.জি.আ.), অধ্যক্ষ, দারুল উলুম আহমদিয়া কামিল মাদ্রাসা (ঢাকা), হযরতুলহাজ্ব মাওলানা শাহ সূফি আব্দুল কাদের (ম.জি.আ.), খলিফা ও পীর সাহেব, খানকায়ে ছালাম আবাদ শরিফ (রামগতি), হযরত মাওলানা মুফতি মোহাম্মদ এখলাছ উদ্দিন নূরী (ম.জি.আ.), প্রভাষক, রাঘবপুর ফাযিল মাদ্রাসা (ময়মনসিংহ),হযরত মাওলানা সূফি মোহাম্মদ হাসানুজ্জামান সুমন (ম.জি.আ.), ছালাম আবাদ শরিফ, বালুচড়া, কাঁঠাল বাগান।

মাহফিলে কোরআন ও হাদিসের আলোকে শরিয়ত ও তরিকতের বিষয় নিয়ে ওয়াজ, জিকির, মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হবে। আয়োজকরা জানিয়েছেন, মাহফিলে বহু ওলামায়ে কেরাম, আলেম সমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

ছালাম আবাদ দরবার শরীফের ছালেকবৃন্দ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ মাহফিলে অংশ নিয়ে আল্লাহ ও তাঁর রাসুল (দঃ)-এর রেজামন্দি লাভের জন্য সকল মুসলমানকে আমন্ত্রণ জানানো হয়েছে।

আরো খবর