মিরসরাইয়ে এসএসসি ২৫ ব্যাচ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ছাত্রদল

top Banner

মিরসরাই উপজেলা ছাত্রদলের একাংশের উদ্যোগে এসএসসি ২০২৫ ব্যাচের শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় মিরসরাই উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থীর হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে নিজামপুর কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক নাজিম সিদ্দিকীর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদল নেতা নাঈম সরকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নুরুল আমিন।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক মহিউদ্দিন এবং মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব জাহেদ হুসাইন।

মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নুরুল আমিন শিক্ষার্থীদের সাফল্যে আনন্দ প্রকাশ করে তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়ে বলেন, আজকের এই মেধাবীরা আগামী দিনে দেশ ও জাতিকে নেতৃত্ব দেবে। শিক্ষা শুধু ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়, একজন মানুষকে হতে হবে সৎ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক।

উপজেলা ছাত্রদল নেতা নাঈম সরকার বলেন,
আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান শুধু কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা ও দেশপ্রেমে আলোকিত করার অঙ্গীকার। এসএসসি ২০২৫ ব্যাচের শিক্ষার্থীরা মিরসরাইয়ের গর্ব। আমরা চাই তারা উচ্চশিক্ষায় আরও ভালো ফলাফল অর্জন করে দেশের নেতৃত্বে আসুক।

অনুষ্ঠানে উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে ফুল ও সম্মাননা তুলে দেওয়া হয়।

আরো খবর