বিএনপির মনোনীত প্রার্থী নুরুল আমিনের সাথে ঢাকাস্থ মিরসরাই জাতীয়তাবাদী ফোরাম নেতৃবৃন্দের মতবিনিময়

top Banner

চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপির মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যানের সাথে ঢাকাস্থ মিরসরাই জাতীয়তাবাদী ফোরাম নেতৃবৃন্দ মতবিনিময় করেছেন।

রবিবার (১৬ নভেম্বর) ঢাকার কাকরাইলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ফোরামের আহবায়ক মো: আইয়ুব খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নুরুল আমিন চেয়ারম্যান।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী, উপজেলার ৪ নং ধুম ইউনিন বিএনপির সাবেক সদস্য সচিব মেজবাউল হক মানিক, ফোরামের সদস্য শেখ শাহাদাত হোসেন, যুগ্ম আহ্বায়ক মো: আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক জি এম কামরুল আলম, সদস্য অ্যাডভোকেট সরওয়ার নিজামী, অ্যাডভোকেট এমদাদ হোসেন রাসেল, প্রফেসর শামীমা ইয়াসমিন মিথিলা, শেখ মহসিনসহ প্রমুখ।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন, জাহাঙ্গীর হোসেন, আবু সুফিয়ান, শামসুদ্দিন শামস, ইমরান হোসেন, মনসুর আহমেদ শিফলু, আনিসুর রহমান রুবেল, শাখাওয়াত হোসেন, হাছানসহ ঢাকায় অবস্থানরত অনেক নেতাকর্মী।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যানকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার জন্য সকল মতের উর্দ্ধে উঠে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার বিকল্প নেই। ধানের শীষ প্রতীককে বিজয়ী করে মিরসরাই আসনটি বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দেওয়ার ঘোষণা দেন ঢাকাস্থ মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের নেতৃবৃন্দ।

আরো খবর