চট্টগ্রামের মিরসরাইয়ের নিজামপুর কলেজ ছাত্রদলের উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামত শীর্ষ লিফটের বিতরণ করা হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় নিজামপুর কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দরা বিভিন্ন পেশাজীদের মাঝে এই লিফটের বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, নিজামপুর কলেজ ছাত্রদলের আহবায়ক নাজিম সিদ্দিক, মিরসরাই উপজেলা ছাত্রনেতা নাঈম সরকার, ওয়াহেদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. রাকিব, নিজামপুর কলেজ ছাত্রনেতা ফারেস, হিমেল চৌধুরী সহ নিজামপুর কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।
ছাত্রদল নেতৃবৃন্দরা বলেন, ‘নিজামপুর কলেজ একটি ঐতিহ্যবাহী কলেজ এই কলেজে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী অধ্যায় করেন। তাদের মধ্যে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত শীর্ষ বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়াও এ বাজারে বিভিন্ন ব্যবসায়ী ও পেশাজীবীদের মাঝে সন্ত্রাস চাঁদাবাজি বিরুদ্ধে ছাত্রদলের ভূমিকা তুলে ধরা হয়েছে।’
আরো খবর