চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদে কমিউনিটি অবহিত করণ সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদটির মিলনায়তন কক্ষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলমের সভাপতিত্বে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করন ৩য় প্রকল্প এর সমন্বয়কারী জেছমিন আক্তারের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো. কবির। এসময় স্থানীয় মান্যগণ্য ব্যক্তিবর্গ ও ৪৫ জন নারী পুরুষ উপস্থিত ছিলেন।
সমন্বয়কারী জেছমিন আক্তার বলেন, ‘আইনি প্রক্রিয়া সম্পর্কে মানুষকে ধারণা দিতে জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদে বাড়ির কাছে গ্রাম আদালত শীর্ষক ভিডিও প্রদর্শনী দেখানো হয়েছে। এর মাধ্যমে মানুষ আইনি প্রক্রিয়া সম্পর্কে ধারণা পাবে। এবিষয়ের বাস্তব অভিজ্ঞতা গুলো প্রয়োজনীয় সময়ে কাজে লাগাতে পারবে।’