চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যানের নির্দেশে ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ নভেম্বর) বিকেলে ইউনিয়নের নিজামপুর বাজার এলাকায় ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ইমাম হোসেন বাবলুর নেতৃত্বে এবং ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মাঈন উদ্দিনের তত্ত্বাবধানে এ লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক লোকমান, মো. হাসান ইমাম চৌধুরী, মো. মনিরুজ্জামান রোমেল, বিএনপি নেতা আব্দুল মালেক, এনাম ভূঁইয়া ও স্বপন চৌধুরী, উপজেলা যুবদল নেতা মো.সাইদুল, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আবু তাহের, বেলাল হোসেন, মো. কামরুল, ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক তানভির হোসেন রাকিব, নিজামপুর কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ফারেজ হোসেন, উপজেলা ছাত্রদল নেতা হিমেল চৌধুরী ও ইউনিয়ন ছাত্রদল নেতা সাকিব হোসাইন সানিসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।