নিজস্ব প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী বারইয়ার হাট পৌরসভার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার ( ২২ জুন) বিকাল ৩ টায় বারইয়ারহাট কলেজ অডিটরিয়ামে সম্মেলনে পৌর সেক্রেটারি নুর উদ্দিন সজিবের পরিচালনায় ও পৌর জামায়াতের আমীর প্রভাষক আবদুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলা উদ্দিন শিকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা আমীর মাওলানা নরুল কবির, জোরারগঞ্জ থানা আমীর ও সাবেক কাউন্সিলর মাওলানা নুরুল হুদা হামিদী, সেক্রেটারি মাইন উদ্দিন, পৌরসভার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।