কাতারে বসবাসরত মিরসরাই প্রবাসীদের সংগঠন মিরসরাই সমিতি কাতার’র পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দোহার আজেজীয়া বিক্রমপুর হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা আবুল হোসেন মিন্টু।
সমিতির সভাপতি আলাতাফ হোসেনের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রনির পরিচালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির সাংগঠনিক সম্পাদক তারেক উজ্জামান।
এসময় আরো বক্তব্য রাখেন সমিতির সহ সভাপতি আব্দুল মান্নান, উপদেষ্টা পরিষদের সদস্য প্রফেসর ফরহাদ হোসেন ও নুরুল করিম মানিক।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সহ-সভাপতি নুর নবী চৌধুরী, স্টিয়ারিং কমিটির সদস্য মোহাম্মদ মুছা মিয়াজী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন মিয়াজী ও সালাউদ্দিন মিয়াজী।
সভাপতির বক্তব্যে আলাতাফ হোসেন বলেন, কাতারে অবস্থানরত কোনো মিরসরাই প্রবাসী মারা গেলে কিংবা গুরুতর অসুস্থ হলে তার যাবতীয় খরচ মিরসরাই সমিতি বহন করবে।
অনুষ্ঠান শেষে নৈশভোজের আয়োজনের মাধ্যমে কমিটি গঠনের কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।