চট্টগ্রামের মিরসরাইয়ে এক কিশোরকে পালাক্রমে বলৎকারের (ধর্ষণ) ঘটনায় জড়িত থাকায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (৩১ আগস্ট) বিকেলে উপজেলার আবুতোরাব এলাকা থেকে আসামীদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় একইদিন ওই কিশোরের মা বাদি হয়ে ৫ জনকে আসামী করে মিরসরাই থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতরা হলেন মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের নুরুল ইসলামের ছেলে আজিজ মান্নান প্রকাশ আফিফ (২৮), একই উপজেলার মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী এলাকার দেলু মেম্বার বাড়ির বদিয়ার রহমানের ছেলে আনোয়ার হোসেন (৪৫), মঘাদিয়া ইউনিয়নের মাস্টারপাড়া এলাকার আবদুর রশিদ ভেলুর ছেলে আইয়ুব খাঁন (৫৮) ও বগুড়া জেলার ধনুট থানার শ্যামল বাড়ি এলাকার কালু ফকিরের ছেলে এনামুল হক (৩৮)। এছাড়া মামলার এজাহারামীয় আসামী মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী এলাকার মহিউদ্দিনের ছেলে আবরার ইয়াসির নাহিন (৩০) পলাতক রয়েছে।
ওই কিশোরের মা বলেন, কিছুদিন ধরে আমার ছেলের উপর শারীরিক নির্যাতন করে আসছে। প্রথমে আফিফ আমার ছেলেকে বলৎকার করে। পরে একে একে আরো ৪জন আমার ছেলের উপর অত্যাচার করতে থাকে। তারা আমার ছেলেকে বেঁধে অত্যাচার করতো। শনিবার ছেলে আমার বোনকে বিষয়টি খুলে বলে। তারা আমার ছেলেকে শেষ করে দিয়েছে। এখন তার পাঁয়ুপথ দিয়ে পোঁকা বের হচ্ছে। আমার ছেলের সুচিকিৎসা চাই। নরপশুদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমার একটি ছেলে ছাড়া আর কিছু নেই।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, বিভিন্ন সময়ে ওই কিশোরকে জোরপূর্বকভাবে তার ইচ্ছার বিরুদ্ধে পায়ুপথে (বলৎকার) ধর্ষন করার অপরাধে থনায় এজাহার দায়ের করেন। এ ঘটনায় এজাহারনামীয় ৪জনকে গ্রেফতার করা হয়েছে। আরেকজনকে গ্রেফতারের চেষ্টা চলছে। ভিকটিমের মডিকেল পরীক্ষার জন্য সোমবার (১ সেপ্টেম্বর) ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হবে।