ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

top Banner

চট্টগ্রামের মিরসরাইয়ের ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২৬ জুলাই) বিকেল ৪টায়ে উপজেলার ছোটকমলদহ বাজারের আল-আমিন কনভেনশন হলে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাহউদ্দিন সেলিম। ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ইলিয়াস উদ্দিন মাসুদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ইমাম হোসেন বাবলু, যুগ্ম আহ্বায়ক তোবারক হোসেন, জহির উদ্দিন হুমায়ূন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এস এম হারুন, যুগ্ম আহ্বায়ক লোকমান হোসেন, মনিরুজ্জামান রুমেল, জাকারিয়া মেম্বার, হাসান ইমাম, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রহিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন, আবু তাহের, আজমাদ হোসেন, আমজাদ বাবু, ইউনিয়ন বিএনপির সদস্য গিয়াস মেম্বার, গনি, এনামুল ইসলাম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাকিব হোসেন, সহ-ক্রীড়া সম্পাদক শরিফ মাহমুদ রিয়াজ, নিজামপুর কলেজ ছাত্রদলের আহ্বায়ক আরাফাত হোসেন, যুগ্ম সম্পাদক আলমাস সায়েমসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

সালাহউদ্দিন সেলিম বলেন, ‘দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’ এসময় তিনি বিএনপির ঘোষিত কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন এবং জনগণের পাশে থেকে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

আরো খবর