হাইতকান্দি ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে খাল সংস্কার কাজ শুরু

top Banner

চট্টগ্রামের মিরসরাই উপজেলার হাইতকান্দি ইউনিয়নে কৃষিজমির পানি নিষ্কাশন ও জলাবদ্ধতা নিরসনে খাল সংস্কার কাজ শুরু হয়েছে। রবিবার (২৬ জুলাই) সকাল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কুরুয়া এলাকায় এই খাল খনন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন এমপির নির্দেশনায় এ কর্মসূচি বাস্তবায়ন করেন হাইতকান্দি ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মো. শামীম।

স্থানীয় কৃষক মো. দিদার ও জাহাঙ্গীর আলম জানান, দীর্ঘদিন ধরে খালটি ভরাট ও নাব্যতা হারিয়ে ফেলায় বর্ষা মৌসুমে পানি চলাচল ব্যাহত হচ্ছিল। এতে স্থানীয় কৃষকরা চাষাবাদে নানা সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। খাল সংস্কার সম্পন্ন হলে পানি নিষ্কাশন সহজ হবে এবং কৃষিজমির উৎপাদন বৃদ্ধি পাবে বলে তারা আশা প্রকাশ করেন।

হাইতকান্দি ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মো. শামীম বলেন, সংসদ সদস্য নুরুল আমিন এমপির নির্দেশনায় এলাকার জনস্বার্থে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে ইউনিয়নের বিভিন্ন এলাকার খাল-নালা সংস্কারের কাজও করা হবে।

আরো খবর