মিরসরাইয়ে প্রয়াত বিএনপি নেতা কামরুল আলম স্মরণে শোকসভা

top Banner

চট্টগ্রামের মিরসরাইয়ে ১১ নং মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক কামরুল আলমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ জুলাই) বিকেলে মঘাদিয়া উচ্চ বিদ্যালয়ে এ শোকসভার আয়োজন করা হয়।

মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া মহিউদ্দিনের সভাপতিত্বে ও চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি ও মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ আলাউদ্দিনের সঞ্চালনায় আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক আবদুল আউয়াল চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে আবদুল আউয়াল চৌধুরী বলেন, “কামরুল আলম ছিলেন দলের একজন পরীক্ষিত, ত্যাগী ও জনবান্ধব নেতা। দলের প্রতিটি দুঃসময়ে তিনি সাহসিকতার সঙ্গে নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন। তাঁর মতো নিবেদিত কর্মীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। তাঁর আদর্শকে ধারণ করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে।”

শোকসভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর,  চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক সরওয়ার উদ্দিন সেলিম, মিরসরাই উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মহিউদ্দিন বাদল।

বক্তারা বলেন, কামরুল আলম ছিলেন কর্মীবান্ধব নেতা। তিনি সবসময় দলের ঐক্য ও সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে কাজ করেছেন। তাঁর অবদান মিরসরাই বিএনপির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আদর্শিক রাজনীতির যে চর্চা কামরুল আলম রেখে গেছেন, তা অনুসরণ করেই সংগঠনকে এগিয়ে নিতে হবে। তাঁর আত্মত্যাগ ও নিষ্ঠা আমাদের জন্য দৃষ্টান্ত।”

শোকসভায় আরও উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন, মিরসরাই উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, মিরসরাই উপজেলা যুববদলের সমন্বয়ক এসএম সুমন, থানা যুবদলের সদস্য আজাদ হায়দার চৌধুরী রাজিব, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক তরিকুল বাবুসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ।

আলোচনা শেষে প্রয়াত নেতা কামরুল আলমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বক্তারা তাঁর আদর্শকে ধারণ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আরো খবর