বাঁশখালীর বানবাসী মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হলো মিরসরাইয়ের খাদ্য উপহার

top Banner

স্মরণকালের ভয়াবহ বন্যায় পানিবন্দি চট্টগ্রামের বাঁশখালীতে মিরসরাইয়ের একদল যুবক খাদ্য উপহার পৌঁছে দিয়েছেন। রবিবার (১২ জুলাই) দিনব্যাপী প্রত্যন্ত অঞ্চলের ৩৫০ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্য পৌঁছে দেওয়া হয়েছে। অনেক বানবাসী মানুষ প্রথমবার খাদ্য সামগ্রী পেয়েছেন।

জানা গেছে, মিরসরাই উপজেলার কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উদ্যোগ নিয়ে ফান্ড সংগ্রহ করে বানবাসী মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন। বেশী আক্রান্ত বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম, কাথারিয়া ও খানখানাবাদ ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রম সমন্বয় করেন স্বেচ্ছাসেবী আব্দুল মতিন ও মিরসরাই প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন।

এসময় আরো উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার জামশেদ আলম তপু, জাহেদ হোসেন, রিগান বড়ুয়া, শাখাওয়াত হোসেন, মো. আব্দুল্লাহ, মো. ইয়ামিন, আসিফ হোসেন।

সমন্বয়ক আব্দুল মতিন ও এম মাঈন উদ্দিন বলেন, বাঁশখালী উপজেলার একেবারে প্রত্যন্ত অঞ্চলে আমাদের মিরসরাই এর উপহার খাদ্য সামগ্রী প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে ৩৫০ প্যাকেট শুকনো খাবার এবং পানি পৌঁছে দিয়েছি। গলা সমান পানিতে সাঁতার দিয়েও অনেক বাড়িতে খাদ্য উপহার পৌঁছে দেওয়া হয়েছে। যারা আমাদের মানবিক কাজে সহযোগিতা করেছেন সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আরো খবর