৫ এপ্রিল থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ

top Banner

চলমান ডেস্ক

আগামী ৫ এপ্রিল থেকে পরবর্তী সাত দিন যাত্রীবাহী সব ট্রেন চলাচল বন্ধ থাকবে। তবে পণ্যবাহী ট্রেন চলাচল অব্যাহত থাকবে।

শনিবার (০৩ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে সকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় আগামী দুই থেকে তিন দিনের মধ্যে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন দিতে যাচ্ছে সরকার।

আরো খবর