১৮টি অসচ্ছল পরিবারকে গরু উপহার দিলেন এমপি নুরুল আমিন

top Banner

নিজস্ব প্রতিবেদক

মিরসরাই উপজেলার ১৬ ইউনিয়ন ও দুই পৌরসভার ১৮জন অসচ্ছল পরিবারকে গরু উপহার দিয়েছেন চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন এমপি। রোববার (২৬ জুলাই) দুপুরে এসব গরু তুলে দেন এমপি।

জানা গেছে, গত ৩০ জুন পাচারের সময় ভারতীয় ১৯টি গরু জব্দ করে জোরারগঞ্জ থানা পুলিশ। গত ১২ জুলাই নিলামে গরুগুলো এমপির পক্ষে ক্রয় করা হয়েছে। নিলামে ক্রয় করা গরু স্বাবলম্বী হতে উপজেলার ১৮টি অসচ্ছল পরিবারের মধ্যে বিতরণ করা হয়।

গরু বিতরণকালে উপস্থিত ছিলেন মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন এমপি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী, আহবায়ক মাঈন উদিÍন লিটন,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, বিএনপি নেতা রফিকুজ্জামান চেয়ারম্যান, মুসা চেয়ারম্যান, মেজবাউল হক মানিক, ইমাম হোসেন বাবলু, শাহীনুল ইসলাম স্বপন, মিরসরাই পৌর বিএনপির সদস্য সচিব জাহিদ হুসাইন, বিএনপি নেতা রেজাউল করিম, ইয়াছিন মিজান, রেজাউল করিম নোমান, ফজলুল মুরাদ, মাসুকুল আলম সোহান, গোলাম জাকারিয়া, মঞ্জুরুল হক মঞ্জু, আলা উদ্দিন, সাইফুর রহমান সাইফুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মো. ফোরকান উদ্দিন চৌধুরী, বিএনপি নেতা নুর হোসেন চেয়ারম্যান, সালাউদ্দিন আরিফ, গিয়াস উদ্দিন, মিরসরাই থানা যুবদলের সমন্বয়ক হারুন অর রশিদ, বারইয়ারহাট পৌর ছাত্রদলের আহবায়ক ইমরান হোসেন, সদস্য সচিব মোহন দে, মিরসরাই পৌর ছাত্রদলের সদস্য সচিব ইনজামামুল হক ইমান, ছাত্রদল নেতা নাঈম সরকার।

নুরুল আমিন এমপি বলেন, আমি নিলামে গরুগুলো ক্রয় করে ১৮টি অসচ্ছল পরিবারের মাঝে বিতরণ করেছি। যাতে করে গরু লালন-পালন করে তারা স্বাবলম্বী হতে পারে।

 

আরো খবর