মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান বলেছেন, আমরা সবাই মিলে এই দেশ স্বাধীর করেছি। সবাই মিলে সুন্দর বাংলাদেশ ও সন্ত্রাস মুক্ত মিরসরাই গড়তে চাই। সব সময় আপনাদের সুখে দুঃখে ছিলাম, আছি থাকবো। আপনাদের ধর্মীয় উৎসব যেন উৎসবমুখর পরিবেশে শেষ হয় এই প্রত্যাশা করছি। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) মিরসরাই সদরের কালিবাড়ি পূজা মন্ডপ পরিদর্শন শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মিরসরাই উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুদর্শন রায়ের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব মোহন দে।
এসময় উপস্থিত ছিলেন মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক মহিউদ্দিন, সাবেক সদস্য সচিব জাহিদ হুসাইন, সাবেক যুগ্ম আহবায়ক ছুট্টু কমিশনার, মোহাম্মদ আলমগীর, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরহাদ হোসেস তুহিন, সদস্য সচিব শহিদুল ইসলাম, বিএনপি নেতা ননাই, মো. রিয়াদ, ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল ফয়সাল প্রমুখ।
এছাড়া নুরুল আমিন চেয়ারম্যান মঘাদিয়া ও মায়ানী ইউনিয়ন সহ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।