কল্যাণমুখী রাষ্ট্র গঠনে বিএনপির ৩১ দফা সাধারণ জনগণকে অবহিতকরণের লক্ষ্যে মিরসরাইয়ে লিফলেট বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলা বিএনপির আহবায়ক ও চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল আউয়াল চৌধুরী নেতা-কর্মীদের সাথে নিয়ে খইয়াছড়া ইউনিয়নের নয়দুয়ারি মাদরাসা, মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী জামিয়াতুল উলুম আল ইসলামীয়া মাদরাসা, মায়ানী বড়ুয়া পাড়া, সাহেরখালী ইউনিয়নের আনন্দ বাজার, সাহেরখালী ভোরের বাজার, কমরআলী এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এছাড়া দিনব্যাপী বিভিন্ন মাদরাসা এবং সনাতন ধর্মালম্বীদের বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্ডপ নেতৃবৃন্দ ও সাহেরখালী ভোরের বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। মাদরাসায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি নয়দুয়ার মাদরাসার পরিচালক জাফর উল্ল্যাহ নিজামী, পূর্ব মায়ানী জামিয়াতুল উলুম আল ইসলামীয়া মাদরাসার পরিচালক আব্দুল হালিম৷
এসময় আরো উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনজুরুল হক বাহার, আব্দুর রহিম বাবলু,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নেতা মাহবুবুল আলম চৌধুরী মানিক, হাইতকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক ফজলুল হক ফজলু, উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক নুরেচ্ছাপা ডিপটি, উপজেলা বিএনপির সদস্য নুর হোসেন, মায়ানী ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, ইউপি সদস্য এমরান হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সদস্য হারুন অর রশীদ, সাহেরখালী ভোরের বাজার পরিচালনা কমিটির সভাপতি শাহজাহান খোকন, হাইতকান্দি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক কাজী মনির, ইব্রাহিম, ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন, যুবদল নেতা মোল্লা আফলাতুন চৌধুরী, মিরসরাই উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফরহাদ হোসাইন, মঘাদিয়া শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুল্যাহ, সালা উদ্দিন, নিজামপুর কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিনসহ বিএনপি,যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা৷
উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী বলেন, বর্তমান অন্তবর্তী সরকার বিভিন্ন সেক্টরে সংস্কার করার জন্য যে উদ্যোগ নিয়েছে তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফার মধ্যে বলেছেন। এটি এখন সর্বজন স্বীকৃত। ৩১ দফার লিফলেট সবার কাছে পৌঁছে দিতে আমরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছি। ধারাবাহিকভাবে উপজেলাব্যাপী লিফলেট বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া নিশ্চিন্তে, নির্ভয়ে ও উৎসাহ উদ্দীপনার সাথে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে বিভিন্ন পূজা মন্ডপ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছি।