হাইকান্দি ইউনিয়নে গ্রাম আদালত শীর্ষক মতবিনিময় সভা, ভিডিও প্রদর্শনী
মিরসরাই উপজেলার হাইদকান্দি ইউনিয়নে কমিউনিটি অবহিত করণ সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদটির মিলনায়তন কক্ষে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উপজেলা তথ্য বিষয়ক কর্মকর্তা অর্পনা মজুমদানের সভাপতিত্বে ও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করন ৩য় প্রকল্প এর সমন্বয়কারী জেছমিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা, মো জসিমউদদীন, হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জলহোসেন চৌধুরী, সমাজ সেবক মোহাম্মদ ফজলুল, সাইফুল ইসলাম, সংরক্ষিত নারী সদস্য সুলতানা রাজিয়াও অর্চনা।
সমন্বয়কারী জেছমিন আক্তার বলেন, ‘আইনি প্রক্রিয়া সম্পর্কে মানুষকে ধারণা দিতে ইউনিয়ন পরিষদে বাড়ির কাছে গ্রাম আদালত শীর্ষক ভিডিও প্রদর্শনী দেখানো হয়েছে। এর মাধ্যমে মানুষ আইনি প্রক্রিয়া সম্পর্কে ধরণা পাবে। এবিষয়ের বাস্তব অভিজ্ঞতা গুলো প্রয়োজনীয় সময়ে কাজে লাগাতে পারবে।
প্রসঙ্গত : গ্রাম আদালতের কার্যক্রম মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে উপজেলা বিভিন্ন ইউনিয়নে এই কার্যক্রম চালাচ্ছেন বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করন ৩য় প্রকল্প। এ ধারাবাহিকতায় গতকয়েক দিনে উপজেলার শাহেরখালী, ধুম, ইউনিয়নসহ তিনটি ইউনিয়নে তারাই কার্যক্রম চালিয়েছেন।