‘এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের বাংলাদেশ গড়ার লক্ষ্যে মিরসরাইয়ের নিজামপুর সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে তারুণ্য উৎসব, জুলাই আগস্টের প্রামাণ্য ভিডিও চিত্র প্রদর্শনী হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) নিজামপুর কলেজ ছাত্রদলের আহবায়ক নাজিম সিদ্দিকীর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদল নেতা নাঈম সরকার এবং ওয়াহেদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তানভীর হোসেন রাকিবের যৌথ সঞ্চালনায় প্রদর্শনী পরবর্তীতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, বারইয়ারহাট পৌর বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী, ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ইমাম হোসেন বাবলু, যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান রুমেল, লোকমান হোসেন।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সালমান হায়দার, মিরসরাই উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মিনহাজ উদ্দিন টিটু, মিরসরাই পৌর ছাত্রদলের সদস্য সচিব ইনজামুল হক ইমন, নিজামপুর কলেজ ছাত্রদল নেতা হিমেল চৌধুরী, ফরহাজ হোসেন, নিজামপুর কলেজ ছাত্রদল নেতা শামীম , সৌরভ, আজহার, সাহাবউদ্দীন,ইসমাইল, রাকিব,ওমর ফারুক সাকিল, ফিরোজ আহাম্মেদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক উপজেলা চেয়ারম্যান নুুরুল আমিন বলেন, ‘জুলাই আগস্টের প্রামাণ্য ভিডিও চিত্র প্রদর্শনীর মাধ্যমে ছাত্রসমাজ আওয়ামী ফ্যাসিবাদীদের বর্বরতার সম্পর্কে জানতে পারবে। বুঝতে পারবে তারা কতটা নিষ্ঠুরতা চালিয়েছিল ছাত্রদের উপর। এ কঠিন সময়ে মানব ঢাল হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিল ভবিষ্যতেও থাকবে।’ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না।’ যে খানে অন্যায় সেখানে ছাত্রদল প্রতিহত করবেই।’
আরো খবর