নিজস্ব প্রতিনিধি
স্বপ্নতরী-৭১ এর উদ্যোগে ইফতার মাহফিল ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান ১৬ মার্চ ( সোমবার) সম্পন্ন হয়েছে। বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদ্রাসার হলরুমে বিকেলে মোঃ বেলালের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক নাইমুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয়।
শাহ মুরাদ রঃ হাফিজিয়া মাদ্রাসা এবং মিরসরাইয়ের ৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থী ও শিক্ষক প্রতিনিধিসহ বিভিন্ন সংগঠনের সংগঠকদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে। অনুষ্ঠানের সূচনায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সদস্য হাফেজ মোঃ শাকিব উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক নাঈম উদ্দিন মুন্না, সাবেক সভাপতি নুরুন নবী, অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা আলাউদ্দিন, আলহাজ্ব বাকি বিল্লাহ সাদেকী স্মৃতি ফাউন্ডেশনের পরিচালক মাসুম বিল্লাহ, গনিয়াতুল উলুম মাদ্রাসার শিক্ষক আমজাদ হোসেন, এবং স্মরণিকা সংঘের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, অনুষ্ঠানের শেষ দিকে সভাপতি মোঃ বেলাল কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করেন, কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন আবুতোরাব ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী মিনহাজুল হাসান সাাজিদ, দ্বিতীয় স্থান অধিকার করেন ফারুকীয়া মদিনাতুল উলুম মাদরাসার শিক্ষার্থী মাহমুদুর রহমান, তৃতীয় স্থান অধিকার করেন আবুতোরাব ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী জাবির মোহতাসিম তানজিল। এছাড়া বাকিদের মাঝেও পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার বিতরণ শেষে মাওলানা হায়দার আলি মুনাজাত পরিচালনা করেন।