সাহেরখালী ইউনিয়নের ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা

top Banner

১৬ নং সাহেরখালী ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ অক্টোবর) ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

৮ নং ওয়ার্ডের সভাপতি মাস্টার ওসমান গনির সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সদস্য ও সাবেক চেয়ারম্যান নুর হোসেন আজাদ ও মিরসরাই উপজেলা বিএনপির সদস্য বদরুদ্দৌজা মিয়া। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ১৬ নং সাহেরখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক মাঈন উদ্দিন চৌধুরী।

এসময় আরও বক্তব্য রাখেন ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাহেরখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ডা. রহমান, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নিজাম উদ্দিন।

এসময় সাবেক ছাত্রনেতা সরওয়ার হোসেন জনি, অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রনেতা এফ কে জাহিদ, নুরুদ্দিন, শাহদাৎ খান, নওশেদ, জামালসহ প্রমুখ।

আরো খবর