মিরসরাইয়ে বিএনপি নেতা মোঃ আলমগীরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন

top Banner

চট্টগ্রামের মিরসরাইয়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জাসাস মিরসরাই উপজেলার সহ সভাপতি ও ১১ নং মঘাদিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আলমগীর। শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলার আবুতোরাব বাজারের বিখ্যাত জগন্নাথধাম পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ ৩০ হাজার টাকা অর্থ সহয়তা প্রদান করেন।

মোঃ আলমগীর বলেন, বিএনপি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। বিএনপি সরকারের আমলে অতিতেও সব ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্মীয় কার্যক্রম পরিচালনা করেছে, আগামীতেও করবে।

জগন্নাথধাম ছাড়াও মঘাদিয়া ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ ও মিঠানালা ইউনিয়নের শ্রী শ্রী মাতৃমন্দির পরিদর্শন ও এসব পূজামণ্ডপে নগদ ৫ হাজার টাকা অর্থ সহয়তা প্রদান করেন তিনি।

এসময় সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় ও সুশৃঙ্খল পরিবেশে, শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে সার্বিক সহযোগিতার আশ্বাসও দেন এ নেতা।

পূজা মণ্ডপ পরিদর্শনকালে মঘাদিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক দিদারুল আলম, ইরফান উদ্দিন, ১০ নং মিঠানালা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সালাউদ্দিন সেলিম, মিরসরাই উপজেলা জাসাসের যুগ্ম সম্পাদক আলতাফ হোসেন, মঘাদিয়া ইউনিয়ন শ্রমিকদল সভাপতি মোঃ আব্দুল্লাহ, উপজেলা যুবদল নেতা আজাদ হায়দার চৌধুরী রাজিব, মঘাদিয়া ইউনিয়ন জাসাসের সভাপতি রিয়াজ উদ্দিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুন, জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ মিল্লাত হোসেন, যুবদল নেতা বিপ্লব দাস, মঘাদিয়া ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আরিফ হোসেন, সাধারণ সম্পাদক আসিফ নূর খান, যুগ্ম সাধারণ সম্পাদক আজিম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক সিপন আহমেদ শুভ, সদস্য তৌহিদ, ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবুল হোসেন বেন্টার ও মঘাদিয়া নুরুল আবচার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মনোজ কুমার রিংকু সহ প্রমুখ।

এছাড়াও বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে মঘাদিয়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো খবর