সাহেরখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

top Banner

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক ছাত্রনেতা নুরুল আমিনের নির্দেশনায় মীরসরাই উপজেলার ১৬নং সাহেরখালী ইউনিয়নে যুবদল-ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর ) আয়োজিত এ সভায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

সভায় প্রধান অতিথি ছিলেন মীরসরাই থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নিজাম উদ্দিন চৌধুরী লিটল। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবনেতা আবু ছালেক চৌধুরী, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক নওশেদ আলম, যুবদল নেতা জামাল হোসেন, সাইফুল, মহসিন, রাশেল, নুরুল করিম এবং ছাত্রনেতা সাইফুল চৌধুরী, তানভীর ও ইমাম উদ্দীনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে দলীয় ঐক্য দৃঢ়করণ, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরো খবর