মিরসরাইয়ে বিএনপি নেতা রফিক মেম্বারের শোক সভায় বক্তারা
‘অবিলম্বে খুনীদের গ্রেফতার করে শাস্তি দিতে হবে’
চট্টগ্রামের মিরসরাই উপজেলার সাহেরখালী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মরহুম রফিক মেম্বারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকালে দক্ষিণ মঘাদিয়া কাজিরতালুক বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ দোয়া ও শোকসভা আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য ও মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী।
ইউনিয়ন বিএনপি নেতা শহিদুল ইসলামের সভাপতিত্বে ও ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসেনের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন সাহেরখালী ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মাঈন উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম উত্তরজেলা যুবদলের সহ-সভাপতি আলা উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম হারুন, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সাহেরখালী ইউনিয়ন যুবদলের আহবায়ক নুর উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এফ.কে জাহেদ, মুক্তিযুদ্ধে প্রজন্ম মিরসরাই উপজেলার সাবেক সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন জনি, মঘাদিয়া ইউনিয়ন যুবদল নেতা মো. দিনাস, সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক শাহাদাত খান, সাহেরখালী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ তারেক।
এসময় বক্তারা বলেন, মরহুম রফিক মেম্বার দলীয় কর্মসূচি ও গণতান্ত্রিক আন্দোলনে সবসময় সক্রিয় ভূমিকা রেখে গেছেন। তাঁর শূন্যতা সংগঠনের জন্য অপূরণীয় ক্ষতি। যারা রফিক মেম্বারে হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এসময় রফিক মেম্বারের রাজনৈতিক জীবনের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন। শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এবং কবর জেয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধ নিবেদন করে নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ২০২৪ সালের ১ সেপ্টেম্বর দিবাগত রাতে বঙ্গববন্ধু শেখ মুজিব শিল্পনগরী এলাকার এসকিউ ক্যাবল ফ্যাক্টরিতে বিএনপি নেতা রফিক উদ্দিন মেম্বারকে পিটিয়ে হত্যা করা হয়। হত্যার ঘটনায় রফিকের স্ত্রী লায়লা বেগম বাদি হয়ে জোরারগঞ্জ থানায় ২৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০/৩০ জনকে আসামি করা হয়েছে।