সাবেক এমপি এম.এ জিন্নাহ’র সাথে এডভোকেট সাইফুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

top Banner

 

নিজস্ব প্রতিনিধি
চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সংসদ সদস্য
মোহাম্মদ আলী জিন্নাহ’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনিত প্রার্থী, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান। এসময় দুজনে কুশল বিনিময় করে এবং সাবেক এমপির শারীরিক খোঁজ খবর নেন।

রবিবার (১২ অক্টোবর) বিকেলে মিরসরাই পৌর সদরে মোহাম্মদ আলী জিন্নাহ’র নিজ বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এডভোকেট সাইফুর রহমান বলেন, মোহাম্মদ আলী জিন্নাহ সাহেব মিরসরাইয়ের রাজনীতিতে একটি সম্মানিত নাম। তিনি সংসদ সদস্য হিসেবে এলাকার উন্নয়নে যে অবদান রেখেছেন তা স্মরণীয়। সিনিয়র রাজনীতিকদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। আমি তাঁর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি।

 

আরো খবর