নিজস্ব প্রতিনিধি
মিরসরাইয়ের মিঠানালা ইউনিয়নে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) বিকেলে ওই বাড়িতে গিয়ে ৮ পরিবারের মাঝে এই অর্থ সহায়তা দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সরোয়ার উদ্দিন সেলিম, মিঠানালা ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক রেজাউর রহমান চৌধুরী তপন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. আলা উদ্দিন, মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. ওমর শরীফ, সিরাজুল হক মেম্বার, আতিকুল ইসলাম সোহাগ, মোহাম্মদ রিপন, মো. আলতাফ হোসেন, শফিকুল ইসলাম, ইসমাইল হোসেন রানা, মো. সাদেক, তোফাজ্জল হোসেন তপু,মো. নুর আলম প্রমুখ।