আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত প্রার্থী এডভোকেট ছাইফুর রহমান বলেছেন, ‘আমরা আপনাদের খেদমত করার জন্যেই এসেছি। আপনারা যদি আমাদেরকে সেই সুযোগ দেন, তাহলে আমাদের সর্বোচ্চ দিয়ে খেদমতের চেষ্টা করবো। সমাজের প্রতিটি মানুষের হক তাদের বুঝিয়ে দেব, ইনশাআল্লাহ। কারো প্রতি জুলুম করা হবে না।’
শনিবার (৩১ জানুয়ারি) মিরসরাই উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগকালে এ কথা বলেন তিনি।
গণসংযোগ কালে বলেন, ‘আমরা বিশ্বাস করি, কেবল দুনিয়ার মানুষের কাছে নয়, একদিন আল্লাহর দরবারেও আমাদের জবাবদিহি করতে হবে। আমরা সেই ভয় অন্তরে রেখেই খেদমত করতে চাই। আমরা শাসক হতে চাই না, আমরা হতে চাই মানুষের খাদেম। আল্লাহ ও তার রাস‚লের সন্তুষ্টির লক্ষ্যে একটি সুন্দর সমাজ গড়ি। হকের পথে, ন্যায়ের পথে এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষে দাঁড়িপাল্লা মার্কায় আপনাদের সমর্থন ও দোয়া কামনা করছি।
’তিনি বলেন, আমি মিরসরাইবাসীর সেবা করতে এসেছি। আগামী ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লাকে বিজয়ী করলে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও ন্যায় ইনসাফের ভিত্তিতে সমাজ গঠন করবো ইনশাআল্লাহ।
গণসংযোগকালে জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।