সন্ত্রাসী হামলায় আহত ছাত্রদল নেতা দেখতে তার বাড়িতে কৃষকদল নেতৃবৃন্দ

top Banner

 

চট্টগ্রামের মিরসরাইয়ে সন্ত্রাসী হামলায় আহত নিজামপুর কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক জিসান বড়ুয়াকে দেখতে তার বাড়িতে ছুটে যান মিরসরাই উপজেলা কৃষকদলের নবনির্বাচিত সভাপতি আশরাফ উদ্দিন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফারুক। মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার হাইতকান্দি ইউনিয়নে আহত ছাত্রদল নেতার বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

 

পাশাপাশি হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন তৌহিদ, মায়ানী ইউনিয়ন কৃষকদলের সভাপতি সাহেদ আহসান, ওয়াহেদপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি নুর ইসলাম, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, খৈয়াচড়া ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক আব্দুল মন্নান, হিঙ্গুলী ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন মিশু ভূঁইয়া, হিঙ্গুলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রানা এবং বারইয়ারহাট পৌরসভা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ।

 

উপজেলা কৃষকদলের সভাপতি মো. আশরাফ উদ্দিন বলেন, রাজনৈতিক সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জিসান বড়ুয়ার ওপর হামলার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আরো খবর