চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষক দল নেতার বাড়ি পরিদর্শন করেছেন নবনির্বাচিত উপজেলা কৃষকদলের নেতৃবৃন্দ। সোমবার (১৫ জুন) বিকালে উপজেলার মায়ানী ইউনিয়নের পুর্ব মায়ানী কাজিরহাট এলাকার ওয়াসেক মুহুরী বাড়িতে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ঘর পরিদর্শন করেন ও তাদের স্বান্তনা দেন।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে সংঘটিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মায়ানী ইউনিয়ন কৃষকদলের কৃষি বিষয়ক সম্পাদক মো. নূর সালামের বাড়িতে গিয়ে ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন উপজেলা কৃষকদলের নবনির্বাচিত সভাপতি মো. আশরাফ উদ্দিন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফারুক। এ সময় তারা ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা কৃষকদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন তৌহিদ, মায়ানী ইউনিয়ন কৃষকদলের সভাপতি সাহেদ আহসান, ওয়াহেদপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি নুর ইসলাম, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, খৈয়াচড়া ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক আবদুল মন্নান, হিঙ্গুলী ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন মিশু ভূঁইয়া, হিঙ্গুলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রানা বারইয়ারহাট পৌরসভা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।