সড়ক দুর্ঘটনায় আহত কিষাণ দাস ও অর্পণ দাসের পাশে দাঁড়ালো মিরসরাই সমিতি ইউএসএ

top Banner

সীতাকুন্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত মিরসরাইয়ের গৃহবধূ রিংকু দাসের গুরুতর আহত দুই ছেলের পাশে দাঁড়ালো মিরসরাই সমিতি ইউএসএ ইনক।  আইসিইউর বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়া পিতা মাতা হারানো কিষাণ দাস ও অর্পণ দাসের চিকিৎসার জন্য সমিতির পক্ষে কার্যকরী কমিটির কয়েকজনের অর্থায়নে দুই বারে মোট নগদ ১ লাখ ৬২ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

মিরসরাই সমিতি ইউএসএর সাধারণ সম্পাদক আরিফুল হাসান জানান এমন মানবিক উদ্যোগে সামান্য অবদান রাখতে পারা তাদের জন্য বড় সম্মানের। তিনি আশা প্রকাশ করেন, কিষাণ ও অর্পণ দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।

আহত কিষাণ দাস ও অর্পণ দাসের বাড়ি মিরসরাই সদর ইউনিয়নের জামালের দোকান এলাকায়। কিষাণ দাস মজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ও অর্পণ দাস কিছমত জাফরাবাদ এমএ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়েরর তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।

উল্লেখ্য, গত ১৬ নভেম্বর সীতাকুণ্ড উপজেলার মীরেরহাট এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয় কৃষান দাস, অর্পন দাস ও তাদের মা রিংকু দাস। একদিন পর মা রিংকু দাস আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এক বছর আগে মারা যায় তাদের বাবাও।

আরো খবর