সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিরসরাইয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ৪ নং ধুম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
চট্টগ্রাম -১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন,বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী, ধুম ইউনিয়ন বিএনপির সাবেক সফল সদস্য সচিব মেজবা উল হক মানিক, যুগ্ম আহবায়ক মোজাম্মেল হোসেন সহ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।