সকলের আমল নামা দেখে দল মনোনয়ন দিবে-নুরুল আমিন

মিরসরাইয়ে জোরারগঞ্জ এবং ওয়াহেদপুর বিএনপির মতবিনিময় সভা

top Banner

দলের হাই কমান্ডের নির্দেশনায় মানুষের দুয়ারে দুয়ারে যেতে হবে৷ ধানের শীষে ভোট চাইতে হবে৷ একশ্রেণির অসাধু লোক অবৈধ বালু উত্তোলন, গাছ কাটা, মাছ চুরি, চোরাচালান, এসব নিয়ন্ত্রণ রাখার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে মনোনয়ন পাওয়ার ব্যাপারে৷ মানুষকে বিভ্রান্ত করছে এক শ্রেণির নামধারী বহিষ্কৃত নেতারা৷ এদেরকে কি নমিনেশন দিলে মানুষ ভোট দিবে তাদের? দল এটা বুঝে৷ দল এমন মানুষকেই নমিনেশন দিবে যার কোনো দাগ নেই, ক্লিন ইমেজ যাকে মানুষ ভোট দিবে৷

শনিবার (০৪ অক্টোবর ) সকালে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতাকর্মী এবং বিকালে ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নুরুল আমিন৷ 

নুরুল আমিন বলেন, আমরা মানুষের সেবা করে দলের নির্দেশনা মেনে বিখ্যাত হতে চাই৷ খারাপ কাজ করে নয়৷ গ্রামে গ্রামে ঢুকে পড়তে হবে৷ নারী, পুরুষ, বৃদ্ধ মানুষের দৌড় গড়ায় গিয়ে তাদের কথা শুনুন৷ গণমানুষের কাছে ৩১ দফার মূল প্রতিপাদ্য নিয়ে উপস্থাপন করতে হবে৷ সাধারণ জনগণের বিশ্বস্ততা অর্জন করতে হবে৷ কারণ বিএনপি কৃষক জনতা মেহনতী মানুষ তথা গণমানুষের দল৷  দল যাকেই নমিনেশন দিবে ধানের শীষে প্রতীকে তাকে নিয়েই আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো৷ 

মিরসরাই উপজেলা বিএনপির সদস্য  আবুল হাসেম ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন,মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী,  চট্রগ্রাম উত্তর জেলা ওলামা দলের সভাপতি জমির উদ্দিন, ৩ নং জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপি নেতা গোলাম মাওলা, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক শহীদুল ইসলাম শহীদ, বিএনপি নেতা আনোয়ার হোসেন, কামরুল ইসলাম,  যুবদল নেতা মোশাররফ, ওয়ার্ড বিএনপি নেতা মোঃ শাহাজাহান, কামরুল হাসান, রব্বানী, আজমখান, মাসুদ, মোতাহের হোসেন রানা, মফিজুর রহমান, মোস্তফা।

অন্যদিকে ওয়াহেদপুর ইউনিয়নে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য তোবারক হোসেন, জহির উদ্দিন হুমায়ুন, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি হাজী আবুল হাশেম,  সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, ইউনিয়ন বিএনপির সদস্য  আবদুল খালেক, ইউনিয়ন বিএনপি নেতা মনির ভূঁইয়া, ইউনিয়ন যুব দলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু,  বিএনপি নেতা আনোয়ার ইসলাম মাসুদ, মো. মোজাম্মেল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হারুনের রশিদ,  বিএনপি নেতা জাবেদ হোসেন।

আরো খবর