আবুতোরাব জেড ফোর্সের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল

top Banner

মিরসরাই উপজেলায় আবুতোরাব জেড ফোর্সের উদ্যোগে সংগঠনটির দুই সদস্য সাখাওয়াত হোসেন রিপন ও মোহাম্মদ রিপনের মৃত্যুর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৩ অক্টোবর) বিকালে আবুতোরাবস্থ একটি কমিউনিটি সেন্টারে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

জেড ফোর্সের নির্বাহী সদস্য মো. নাজিম উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্ব এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেড ফোর্সের প্রধান দলনেতা এম হেলাল উদ্দিন। এ সময় আরো উপস্থিত ছিলেন, নির্বাহী পরিষদ সদস্য আব্দুল কাইয়ুম, জামশেদ আলম চৌধুরী তপু ও নুর মোহাম্মদ। এছাড়া জেড ফোর্সের নির্বাহী পরিষদ ও জেনারেল পরিষদের স্থানীয় সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শোকসভায় বক্তারা প্রয়াত দুই সদস্যের অবদান স্মরণ করেন এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

আরো খবর