শান্তিনীড়ের ভাষা প্রতিযোগিতা পরিদর্শন করলেন শাহীদুল ইসলাম চৌধুরী

top Banner

চট্টগ্রামের মিরসরাইয়ে শান্তিনীড়ের উদ্যোগে অনুষ্ঠিত ২য় শান্তিনীড় ভাষা প্রতিযোগিতা–২০২৫ উপলক্ষে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১১টায় মিরসরাই সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন।

এদিন মিরসরাই, ছাগলনাইয়া ও সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৭ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে ৯০ মিনিটব্যাপী এমসিকিউ পদ্ধতির মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার সার্বিক পরিবেশ ছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল।

কেন্দ্র পরিদর্শন শেষে শাহীদুল ইসলাম চৌধুরী আয়োজকদের প্রশংসা করে বলেন, ‘শিক্ষার্থীদের ভাষা দক্ষতা বিকাশে শান্তিনীড়ের এই উদ্যোগ অত্যন্ত ইতিবাচক। এ ধরনের আয়োজন তরুণদের আত্মবিশ্বাস ও জ্ঞানচর্চা বাড়াতে বড় ভূমিকা রাখে।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের উপস্থিতি ও অংশগ্রহণ ছিল উৎসাহজনক। আগামী বছর আরও বড় পরিসরে প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনার কথাও তারা জানান।

 

আরো খবর