মিরসরাই পৌরসভা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

top Banner

 

নিজস্ব প্রতিনিধি

মিরসরাই পৌরসভা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮সেপ্টেম্বর) সকাল ১১ টায় মিরসরাই পৌরসভার হলরুমে গ্লোবাল সেন্টার অন এডাপটেশন এর অর্থায়নে সেভ দ্যা সিলড্রেন এর সহযোগিতায় ও ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন( ইপসা)র আয়োজনে জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা ও দূর্যোগ মোকাবেলায় এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই পৌরসভার পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের।

প্রধান অতিথির বক্তব্য বলেন, মিরসরাই একটি যেহেতু উপকূলীয় এবং শিল্প এলাকা তাই এখানে ভবিষ্যতে নানা ধরনের প্রাকৃতিক ও মানব সৃষ্ট দূর্যোগের সৃষ্টি হতে পারে,তাই গঠিত দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি মানুষের দূর্ভোগ লাগবে পাশে থাকার সুযোগ থাকবে। গঠিত দূর্যোগ ব্যবস্থা কমিটির দায়িত্ব যদি দূর্যোগ পূর্ববর্তী, দূর্যোগ চলাকালীন ও দূর্যোগ পরবর্তী সময় কালে যথাযতভাবে পালন করা হয় তাহলে দূর্যোগের প্রভাব মোকাবেলায় স্থানীয় জনগন অনেকটা সক্ষম হবে। তিনি কমিটির সদস্যদের তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য অনুরোধ করেন,এবং কমিটির কার্য সম্পাদনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার একেএম ফজলুল হক,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম,জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী রাফাত উদ্দিন, মোরশেদ, পৌরসভার সহকারী প্রকৌশলী প্রদীপ চন্দ্র রায়, প্রধান সহকারী সাইফুল ইসলাম, মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, সেভ দ্যা সিলড্রেন এর প্রজেক্ট অফিসার মিজানুর রহমান, সুশীল সমাজের প্রতিনিধি ও দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ।

ইপসার প্রজেক্ট কোর্ডিনেটর অরুন দর্শী চাকমার সঞ্চালনায় পরিচয় পর্বের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়,সভার শুরুতে পৌরসভার প্রধান সহকারী সাইফুল ইসলাম দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি গোষনা করেন।তারপর প্রজেক্ট কোর্ডিনেটর অরুন দর্শী চাকমা পৌরসভার দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা করেন।

 

আরো খবর